খাতার সিরিয়াল আর ডিজিটাল সিরিয়াল
খাতায় সিরিয়াল
প্রতি ডাক্তারের জন্য আলাদা খাতা। নিজের নম্বর জানতে রোগী বারবার ফোন করেন, কাউন্টারে ভিড় জমে, আর কে এসেছেন কে আসেননি তার হিসাব দিন শেষে মেলে না।
মেডিসিরিয়ালে
সব ডাক্তারের সিরিয়াল এক সিস্টেমে। রোগী ঘরে বসে সিরিয়াল নেন, ফোনেই দেখেন এখন কত নম্বর চলছে, আর স্টাফ ড্যাশবোর্ড থেকে সিরিয়াল এগিয়ে নেন।
নিবন্ধনের পর আপনার প্রতিষ্ঠান যা যা পায়
সিরিয়াল সামলানোর বাইরেও — রোগী যেন আপনাকে খুঁজে পান, সেই কাজটাও আমাদের।
রোগী অনলাইনে খুঁজলে আপনার প্রতিষ্ঠানের নাম সামনে আসে
নিবন্ধনের পর আপনার প্রতিষ্ঠানের প্রতিটি ডাক্তারের জন্য আলাদা পেজ তৈরি হয় — নাম, বিশেষত্ব, ঠিকানা আর বসার সময়সহ। পেজগুলো সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়ার মতো করেই বানানো, আর প্রতিটিতে আপনার প্রতিষ্ঠানের নাম থাকে। রোগী সেখান থেকেই সিরিয়াল নিতে পারেন।
উত্তরা ডায়াগনস্টিক সেন্টার সিরিয়াল
www.mediserial.app › doctors
ডাঃ রুবাইয়া হক — মেডিসিন | পপুলার ডায়াগনস্টিক, উত্তরা
চেম্বারের সময়, ফি ও আজকের সিরিয়াল এক জায়গায় — অনলাইনে সিরিয়াল নিয়ে লাইভ ট্র্যাক করুন।
এভাবেই রোগী আপনার প্রতিষ্ঠানের ডাক্তারদের খুঁজে পান — আপনাকে কিছু করতে হয় না।
আলাদা ওয়েবসাইট কিনতে হয় না
ডোমেইন, হোস্টিং, ডেভেলপার বা আলাদা সফটওয়্যার — কিছুই লাগে না। প্ল্যানের ভেতরেই সব আছে।
কারিগরি দিকটা আমরা সামলাই
সার্ভার, আপডেট, ব্যাকআপ, SMS আর সাপোর্ট — পুরোটাই আমাদের দায়িত্ব।
আপনি শুধু চিকিৎসাসেবা দিন
রোগী, ডাক্তার আর সিরিয়াল সামলানোর ঝামেলা আমাদের হাতে ছেড়ে দিন।
শুরু করতে তিনটি ধাপ
- ১
প্রতিষ্ঠান নিবন্ধন করুন
সেন্টারের নাম, এলাকা আর আপনার মোবাইল নম্বর দিন। নম্বরে একটি কোড যাবে, আর ৭ দিনের ফ্রি ট্রায়াল চালু হয়ে যাবে।
- ২
ডাক্তারকে ইনভাইট পাঠান
শুধু মোবাইল নম্বর দিলেই ডাক্তারের কাছে লিংক যায়। তিনি রাজি হলে আপনার সেন্টারের নামে তাঁর চেম্বার তৈরি হয়।
- ৩
রোগী সিরিয়াল নেওয়া শুরু করেন
ডাক্তার নিজের বসার সময় ঠিক করে দেন। এরপর থেকে রোগী অনলাইনে সিরিয়াল নিতে পারেন।
সেন্টারের প্ল্যান
সেন্টারে কতজন ডাক্তার বসেন, সেই অনুযায়ী প্ল্যান বেছে নিন।
সেন্টার স্টার্টার
শুরু করছে এমন ডায়াগনস্টিক সেন্টার
- ৫-১০ জন ডাক্তার
- মাসে সর্বোচ্চ ০ SMS নোটিফিকেশন
সেন্টার প্লাস
পূর্ণ তালিকা নিয়ে ব্যস্ত সেন্টার
- ১ জন ডাক্তার
- মাসে সর্বোচ্চ ০ SMS নোটিফিকেশন
এন্টারপ্রাইজ
বড় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল
- ১ জন ডাক্তার
- মাসে সর্বোচ্চ ০ SMS নোটিফিকেশন
প্রতিটি প্ল্যানে সবকিছু থাকে
প্ল্যান বদলায় শুধু ডাক্তারের সংখ্যা আর এসএমএসের পরিমাণে। কোনো ফিচার বড় প্ল্যানের জন্য আটকে রাখা হয় না।
- একাধিক চেম্বার পরিচালনা
- স্টাফ ও সিরিয়াল ম্যানেজমেন্ট
- রোগীদের জন্য লাইভ সিরিয়াল ট্র্যাকিং
- এসএমএস নোটিফিকেশন
- ডিজিটাল প্রেসক্রিপশন: A5 প্রিন্ট, PDF ও SMS লিংক
- রিয়েল-টাইম রিপোর্ট ও অ্যানালিটিক্স
- bKash-এ নিরাপদ সাবস্ক্রিপশন পেমেন্ট
- ২৪/৭ সাপোর্ট
ডায়াগনস্টিক সেন্টার নিয়ে সাধারণ প্রশ্ন
একটি সাবস্ক্রিপশনে কতজন ডাক্তার রাখা যায়?+
প্ল্যান অনুযায়ী। সেন্টার স্টার্টার ও সেন্টার প্লাসে ডাক্তারের একটি নির্দিষ্ট সংখ্যা থাকে, এন্টারপ্রাইজে কোনো সীমা নেই। ফ্রি ট্রায়ালের সময় কয়েকজন ডাক্তার যোগ করে দেখতে পারেন; প্রথম পেমেন্ট অনুমোদনের পর প্ল্যানের পুরো সীমা খুলে যায়।
ডাক্তারের নিজের আলাদা চেম্বার থাকলে কী হয়?+
কিছুই বদলায় না। আপনার সেন্টারের চেম্বারের খরচ আপনি দেন, আর তাঁর নিজের চেম্বারের সাবস্ক্রিপশন তাঁর নিজের থাকে। দুটি আলাদাভাবে চলে।
রোগীকে কি সিরিয়ালের জন্য টাকা দিতে হয়?+
না। সিরিয়াল নেওয়া আর লাইভ ট্র্যাক করা রোগীর জন্য পুরোপুরি ফ্রি। সাবস্ক্রিপশনের খরচ শুধু সেন্টার বা ডাক্তার দেন।
কোনো ডাক্তার সেন্টার ছেড়ে দিলে?+
সেন্টার থেকে তাঁকে সরিয়ে দিলে এখানকার চেম্বারটি বন্ধ হয়ে যায় আর আসনটি খালি হয়। তাঁর প্রোফাইল আর অন্য জায়গার চেম্বার অক্ষত থাকে, চাইলে পরে আবার ইনভাইট পাঠাতে পারেন।